ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটাতে হবে ---------- মির্জা ফখরুল

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২২:৪১

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর হচ্ছে এই স্বৈরাচার সরকারের পতনের দিন। আপনারাই পারেন ধানের শীষে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, দুর্নীতি, নির্যাতন, নিপীড়ন গণতন্ত্র ধ্বংস করা দিন দিন চরম পর্যায়ে পৌঁছে গেছে। জাতির এই কঠিন সংকটে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা পরিবর্তন আনতে পারি।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ আওয়ামী লীগের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। সে কারণে তারা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নিয়েছে। একদিকে প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার বিএনপির নেতা-কর্মীকে গ্রেফতার করছে অপরদিকে তারাই হামলা, ভাঙচুর চালাচ্ছে।