টেকনাফে হুইস্কি ও বিয়ারসহ যুবক আটক

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৩৮

কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে মিয়ানমারের তৈরি হুইস্কি ও বিয়ারসহ এক যুবককে আটক করেছে।

সূত্র জানায়, গত শনিবার রাত ১১টার দিকে র্যাব-১৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার সদর ইউপির বরইতলীস্থ চাইল্যাতলী ব্রিজের পশ্চিম পার্শ্বে একদল মাদককারবারি অবস্থানের খবর পেয়ে অভিযান চালালে স্থানীয় ইসমাঈলের পুত্র মো. সাদেক কে (১৯) মিয়ানমার থেকে আসা ২৪ বোতল হুইস্কি এবং ২৫৪ ক্যান বিয়ার জাতীয় মাদকসহ আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর রবিবার সকালে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব-১৫ এর দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক (মিডিয়া কর্মকর্তা) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।