গোমতী নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৩৯

কুমিল্লায় গোমতী নদী থেকে কাজী মোহাম্মদ আলী নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে জেলার বুড়িচং উপজেলার গোমতী নদীর কংশনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কাজী মোহাম্মদ আলী জেলার দেবিদ্বার উপজেলার চাঁনপুর পশ্চিমপাড়া গ্রামের কাজী জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী শনিবার সন্ধ্যায় নিখোঁজ হন। রবিবার সকালে কংশনগর এলাকায় গোমতী নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। তদন্ত শেষে মৃত্যুর কারণ বলা যাবে।