গত ২৩ অক্টোবর ২৭৩০ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বর্তমানে বেসরকারি শিক্ষক নিয়োগ দিচ্ছেন এনটিআরসিএ। লোকাল কমিটি আর শিক্ষক নিয়োগ দিতে পারছেন না বলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসছেন। বেসরকারি শিক্ষকদের উত্সবভাতা এখনো শতভাগ হয়নি! ঈদ এলেই তাঁদের নাভিশ্বাস ওঠে। শিক্ষক-কর্মচারীদের ৬% থেকে ১০% অবসর ও কল্যাণ কর্তন করা হচ্ছে। এখন বেসরকারি শিক্ষকরা আয়করও দিচ্ছেন। দেশের অর্থনৈতিক অবস্থান অনেক ভালো। তাই বেসরকারি শিক্ষকদের শতভাগ উত্সবভাতা প্রদানের জন্য সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
এস এম গোলাম মোস্তফা
ভূরঙ্গামারী, কুড়িগ্রাম
