নড়াইলে এমপি মাশরাফির মতবিনিময় সভা

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৪০

নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ান ডে অধিনায়ক নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা। রবিবার বেলা ১১টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সভাপতি এনামুল কবির টুকুর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মোহম্মদ জসিমউদ্দিন, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু এবং সাইফুল ইসলাম তুহিন। এ সময় নড়াইল প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মাশরাফি বিন মুর্তজা এমপিকে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক উপহার  দেওয়া হয়।

মাশরাফি বিন মুর্তজা তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আমরাও নড়াইলের উন্নয়নের লক্ষ্যে কাজ শুরু করেছি। সবাইকে একসঙ্গে নিয়ে নড়াইলের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই।