বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই কবে পাব?

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৪০

আমি গত ৭ জুলাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের প্রথম সেমিস্টারে ভর্তি হই। ২০ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হলেও এখন পর্যন্ত বই বিতরণ করা হয়নি। বইয়ের জন্য প্রথমে কলেজে এবং পরে নিরুপায় হয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বোর্ডবাজার, গাজীপুরে কয়েকবার যোগাযোগ করা হলেও কবে নাগাদ বই পাঠানো হবে কিংবা তা ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করা হবে, তার কোনো তথ্য কারো কাছেই নেই। এদিকে আমাদের প্রথম বর্ষের জন্য ২০টি ক্লাসের ৪টি ক্লাস পাঠ্যবই ছাড়াই শেষ হয়েছে। এখন প্রশ্ন হলো, আমরা বই কবে পাব?

নাম প্রকাশে অনিচ্ছুক