নালিতাবাড়ীতে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ধর্ষকসহ গ্রেফতার পাঁচ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরা হলো— ধর্ষক আজিজুল হক, আজিজুলের বাবা আলম মিয়া, মা আছমা বেগম, মামা দুলাল মিয়া ও চাচা নুরুল হক।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, মামলার প্রধান আসামিসহ পাঁচ আসামিকেই রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ধর্ষিতা শিশুকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।
