শিবচরে ডাকাতি হওয়া বন্দুক উদ্ধার

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৪০

শিবচরে ডাকাতি হওয়া দোনলা লাইসেন্সকৃত বন্দুক উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের টিম ভাঙ্গা থানার ডিগ্রির পার এলাকায় রবিবার সকালে অভিযান চালান। এ সময় পুলিশ পরিত্যক্ত একটি গোয়ালঘর থেকে দোনলা লাইসেন্সকৃত বন্দুকটি উদ্ধার করে। এর আগে শিবচর থানা পুলিশ ছয় ডাকাতকে গ্রেফতার করে। এদের কাছ থেকে লুণ্ঠনকৃত সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, বাড়িতে ডাকাতির ঘটনায় সিরাজুল ইসলাম ওরফে সিরু মুন্সী বাদী হয়ে শিবচর থানায় অজ্ঞাত ১০/১৫ জনের নামে মামলা দায়ের করেন।