সাতক্ষীরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শেখ তরিকুল আলম নামের এক চিহ্নিত দালালকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
রবিবার দুপুরে শহরের পলাশপোল আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা। দণ্ডপ্রাপ্ত শেখ তরিকুল আলম শহরের কাটিয়া রেজিস্ট্রি অফিস পাড়া এলাকার মৃত শেখ বাশারত আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা জানান, সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দালালদের মাধ্যমে বাড়তি টাকা ছাড়া কেউ পাসপোর্ট করতে পারেন না এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
