বরগুনায় ভুয়া ডাক্তারকে কারাদণ্ড

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৪১

বরগুনার আমতলীতে চিকিত্সক পরিচয়ে প্রতারণার অভিযোগে শহিদুল ইসলাম নামের একজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সন্ধ্যার পরে আমতলীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার ভ্রাম্যমাণ আদালতে তাকে এ দণ্ডাদেশ দেন।

র্যাব বরগুনা-পটুয়াখালীর কোম্পানি অধিনায়ক মো. রইছ উদ্দিন জানিয়েছেন, শনিবার র্যাব সদস্যরা অভিযান চালিয়ে চেম্বার থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।