পাটগ্রামে ইয়াবাসহ গ্রেফতার দুই

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৪১

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় ও তার শ্যালককে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদ পেয়ে শনিবার রাতে পুলিশ পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে অভিযান চালায়। এ সময় রংপুর কোতয়ালী থানার বিন্নারটারী এলাকার মৃত নগেন্দ্র নাথ রায়ের ছেলে ওয়ার্ড বয় সুনিল চন্দ্র রায় ও তার শ্যালক উপজেলার জোংড়া সরকারেরহাট এলাকার অতুল রায়ের ছেলে সুধাংশু রায়কে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।