মঠবাড়িয়ায় পাঁচ হাজার মিটার জাল ও নৌকা আটক

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৪১

মঠবাড়িয়ায় মত্স্য বিভাগ নদী বিধৌত খালে অভিযান চালিয়ে অবৈধ মাছধরা জাল ও জেলে নৌকা আটক করেছে। ইলিশ প্রজনন মৌসুমে উপকূলীয় নদ নদীতে অবরোধ চলমান থাকা অবস্থায় রবিবার দিনভর আমুয়া-মিরুখালী খালে মত্স্য বিভাগ অভিযান চালিয়ে দেড় লাখ টাকা মূল্যের পাাঁচ হাজার মিটার অবৈধ বাঁধা জাল ও চরগড়া জালসহ একটি জেলে নৌকা আটক করে।

উপজেলা মত্স্য কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেনর নেতৃেত্বে দিনভর মঠবাড়িয়ার-মিরুখালী ও বিষখালী নদীর আমুয়া মোহনা পর্যন্ত অভিযান চালানো হয়।