খুলনায় ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৪১

খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি শেখ সোহেল মাহমুদকে শনিবার রাতে গুলি করেছে দুর্বৃত্তরা।

রাত ৯টার দিকে নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী স্কুল মাঠে বসেগল্প করার সময় অস্ত্রধারী দুর্বৃত্তরা শেখ সোহেল মাহমুদকে গুলি করে পালিয়ে যায়। এ সময় একটি গুলি তার ডান পাঁজরে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় রাত ১০টার দিকে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, শেখ সো?হেল মাহমুদকে গুলি করার ঘটনায় রবিবার বিকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। ঘটনার তদন্ত চলছে।