কুমিল্লায় সুরের মূর্ছনায় শেষ হলো শচীন মেলা

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৪১

 ‘তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল’, ‘নিটল পায়ে রিনিক ঝিনিক’ ও ‘কে যাসরে ভাটির গান গাইয়া’- শচীন দেব বর্মণের এমন অসংখ্য কালজয়ী গানের সুরের মূর্ছনায় শেষ হলো শচীন মেলা। কুমিল্লা নগরীর চর্থা এলাকায় শচীন কর্তার বাড়িতে শনিবার রাতে দুই দিনব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অধ্যাপক আমির আলী চৌধুরী, অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক প্রমুখ।