চিত্রনায়ক ইমনের কাছ থেকে ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ২০০ শতাংশ ক্যাশ ভাউচার নিচ্ছেন নোয়াখালীর নূরুল আমিন
০০০০
ওয়ান ব্যাংক লিমিটেড বঙ্গবন্ধু সেতুর পশ্চিম টোল প্লাজায় স্থাপিত ব্যাংকের বুথের মাধ্যমে টোলের অর্থ সংগ্রহের সেবা প্রদান করবে। এ লক্ষ্যে সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও হিসাব) ড. মো. মনিরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার আনোয়ারুল ইসলাম এবং ওয়ান ব্যাংকের অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক রোজিনা আলিয়া আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন
০০০০
শনিবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সমৃদ্ধি ও সাফল্যের ২০ বছর উদযাপন করল দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল। উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মঈন ইকবালসহ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য আব্দুস সালাম মুর্শেদী, মোহাম্মদ ইমরান ইকবাল, জামাল জি আহমেদ, উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম রিয়াজুল করিম প্রমুখ
০০০০
সম্প্রতি উদ্যাপিত রন্ধনশিল্পী দিবস ২০১৯ শোভাযাত্রাটি শেষ হয় ঢাকা বধির স্কুলে। সেলিব্রিটি ও পাঁচতারকা হোটেলের শেফরা সেখানে শতাধিক বধির ছাত্রছাত্রীকে নিজ হাতে রান্না করা উন্নত খাবারে মধ্যাহ্নভোজ করান
