বাংলাদেশে বন্ড মার্কেট নিয়ে আলোচনা

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৪৪

বাংলাদেশে বন্ড মার্কেটের অবস্থা এবং এর ভবিষ্যত্ নিয়ে ‘ডেভেলপমেন্ট অব বন্ড মার্কেট ইন বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে ইনভেস্টমেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লি. এবং পিআর প্রতিষ্ঠান ডব্লিউপি লি.।

শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটির (বিডা) চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, কী নোট উপস্থাপন করেন সিটি ব্যাংক ক্যাপিটালের প্রধান ব্যবস্থাপক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদ হোসাইন।

কী নোট উপস্থাপনায় বাংলাদেশে বন্ড মার্কেটের বর্তমান চিত্র এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে তুলনামূলক আলোচনা তুলে ধরা হয়, এতে বলা হয় বাংলাদেশে বন্ড-সম্পৃক্ত কিছু পণ্য থাকলেও অন্যান্য প্রতিবেশী দেশের তুলনায় অনেক পিছিয়ে আছে। দ্য ডেইলি স্টারের বাণিজ্য সম্পাদক সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি আর্থিক, প্রশাসনিক এবং মিডিয়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। —প্রেস বিজ্ঞিপ্তি