বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে মতিঝিলের বিসিক ভবন চত্বরে ২৭ হতে ৩১ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী মধুমেলা-২০১৯ আয়োজন করা হয়েছে। গতকাল বিসিক পরিচালক (বিপণন ও নকশা) মো. মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে মধুমেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের প্রধান নকশাবিদ (ভা) মো. রাহাত উদ্দিন। দেশের বিভিন্ন এলাকার মৌচাষিদের উত্পাদিত মধু বিক্রি ও প্রদর্শনের লক্ষ্যে মেলায় ২৮টি স্টল স্থান পেয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। - প্রেস বিজ্ঞপ্তি
