ওয়ালটনের ক্যাশ ভাউচার তুলে দিলেন চিত্রনায়ক ইমন-সাইমন

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৪৪

চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫। এর আওতায় এবার ওয়ালটনের ফ্রিজ ক্রেতাদের দেওয়া হচ্ছে ২০০ শতাংশ পর্যন্ত ক্যাশ ভাউচার। এরই মধ্যে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়েছেন অনেকেই। সম্প্রতি নোয়াখালীর কৃষক নূরুল আমিন এবং বগুড়ার মহিষবাথান গ্রামের দর্জি আবদুল মজিদ শেখের হাতে ক্যাশ ভাউচার তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন এবং সাইমন সাদিক।

উল্লেখ্য, অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে সারাদেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এর মাধ্যমে ক্রেতার নাম, ফোন নম্বর এবং ক্রয়কৃত পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও  গ্রাহক দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই কাঙ্ক্ষিত সেবা নিতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের উদ্বুদ্ধ করতে ফ্রিজ বিক্রিতে ২০০ শতাংশ ক্যাশ ভাউচারসহ নিশ্চিত ক্যাশব্যাকের সুযোগ দেওয়া হচ্ছে।

নোয়াখালীর কবিরহাটে ওয়ালটনের পরিবেশক ‘মায়া ইলেকট্রনিকস সেল্স অ্যান্ড সার্ভিসিং’ থেকে ২৫২ লিটারের একটি ফ্রিজ কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পান সদর উপজেলার বাহদুরপুর গ্রামের কৃষক নূরুল আমিন। ১৭ অক্টোবর তার হাতে ক্যাশ ভাউচার তুলে দেন নায়ক ইমন, উপজেলা চেয়ারম্যান এ কে এম সামসুদ্দীন, ভাইস চেয়ারম্যান নূর আলম সিদ্দিকী রাজু এবং শোরুমের স্বত্বাধিকারী হারুনুর রশীদ।-প্রেস বিজ্ঞপ্তি