ওয়ালটন-দৈনিক ইত্তেফাক বিশ্বকাপ ক্রিকেট কুইজের ড্র অনুষ্ঠিত

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৪৫

ওয়ালটন-দৈনিক ইত্তেফাক বিশ্বকাপ ক্রিকেট কুইজ ১ ও ২-এর ড্র গতকাল রবিবার ইত্তেফাকের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের কুইজের পুরস্কার বিতরণের দিনক্ষণ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

গতকালের এ ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের কার্যনির্বাহী পরিচালক মুহিবুল আহসান,  ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম, দৈনিক ইত্তেফাকের বিজ্ঞাপন ম্যানেজার মো. আমিনুল ইসলাম ও প্রধান হিসাবরক্ষক গোলাম আক্তার প্রমুখ।