ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এম.পি বলেছেন, আওয়ামী লীগ ও নৌকা মার্কা হচ্ছে উন্নয়নের রাজনৈতিক প্রতীক। তাই আপনাদের কাছে আহ্বান করবো নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও বাংলাদেশের উন্নয়নকে গতিশীল করার জন্য। বৃহস্পতিবার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামে নারীদের এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম ভুঁইয়া, সেলিম ভুঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ড. আব্দুল্লাহ ভুঁইয়া বাদল, দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন প্রমুখ। এদিকে আইনমন্ত্রী দিনব্যাপী আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নসহ ৭টি নির্বাচনী জনসভায় যোগদান করে নৌকা প্রতীকে ভোট চান।
