হাড় ক্ষয় কেন হয়?

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২২:০৫

বয়সের সঙ্গে সঙ্গে হাড় ক্ষয় হতে থাকে। বিশেষ করে মহিলাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতির কারণে হাড় ক্ষয়ের সম্ভাবনা পুরুষদের চেয়ে অনেক বেশি। গর্ভধারণ, প্রসব পরবর্তী সময়, মেনোপোজের সময় ক্যালসিয়াম ও ভিটামিন-ডি-র ঘাটতি বেশি থাকে। যদি এই সময় এই ঘাটতি পূরণ না হয় তখন বয়সের আগেই দ্রুত হাড় ক্ষয় হতে থাকে। পাশাপাশি অপর্যাপ্ত ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ, শরীরচর্চার অভাব, অলসতাপূর্ণ জীবন, থাইরয়েডের সমস্যা, কিডনির সমস্যা, মদ্যপান, ধূমপান ইত্যাদি কারণেও শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি-র অভাব হতে পারে। ফলে হাড় সহজে ভঙ্গুর, হাড় ও জয়েন্টে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, পেটে ব্যথা, মানসিক অবসন্নতা, শারীরিক দুর্বলতাসহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য নিয়মিত ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ করতে হবে। পাশাপাশি ক্যালসিয়ামের অভার শরীরে আছে কিনা তা যথাযথ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নির্ধারণ করে চিকিত্সকের পরামর্শ নিতে হবে।

লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ