পুলিশি বাধায় জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবাষির্কী পালন করতে পারেনি মানিকগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা। রবিবার সকাল ৬টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুরু হয়। এরপর সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নেয়। সকাল ১০ টার দিকে শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নিতে যুবদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। এসময় পুলিশ নেতাকর্মীদের দলীয় কার্যালয়ের সামনে থেকে চলে যেতে বলে। এসময় পুলিশ কর্মকর্তাদের সাথে নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নেতাকর্মীরা অনুষ্ঠান না করে চলে যেতে বাধ্য হন।
