আড়াইহাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০০:১৫

আড়াইহাজারে পুকুরে ডুবে হুসাইন নামে দুই বছরের এক শিশু মারা গেছে। রবিবার বিকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দুপ্তারা পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। হুসাইন ঐ গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে।

জানা গেছে, গতকাল বেলা তিনটা থেকেই শিশু হুমায়ুনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজার পর বিকাল পাঁচটার দিকে বাড়ির সামনের পুকুর থেকে তাকে উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। পরে হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার মোশাররফ হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা  গেছে।