‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’—এই স্লোগান নিয়ে নরসিংদীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী পুলিশ সুপারের কার্যালয় থেকে শনিবার সকালে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান। জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. শাহেদ চৌধুরী, সদর মডেল থানার ওসি সৈয়দ্দুজ্জান প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম।
