যুবদল নেতাকর্মীদের মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে বিরত থাকার আহ্বান

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০০:১৬

আগামী দিনে দেশ গঠনে যুবরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই যুবদল নেতাকর্মীদের মাদক, বিড়ি-সিগারেট, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অন্যায় কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। গতকাল রবিবার বরিশালে জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা ও মহানগরের পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা যুবদল সভাপতি পারভেজ আকন বিপ্লব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।