বার্জার পেইন্টসের শিক্ষাবৃত্তি প্রদান

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০০:১৬

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ঢাকার উত্তরার প্রধান কার্যালয় গত ৬ অক্টোবর বার্জার ‘ক্লাব সুপ্রিম’ ডিলার এবং বার্জার ‘সম্পর্ক ক্লাব’ পেইন্টারদের সন্তানদের মধ্যে এসএসসি এবং এইচএসসি ২০১৯ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান করে।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী বার্জার ‘ক্লাব সুপ্রিম’ এবং বার্জার ‘সম্পর্ক ক্লাব’ সদস্যের কৃতী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি উদ্বোধন ঘোষণা করেন। সিনিয়র জেনারেল ম্যানেজার—সেলস অ্যান্ড মার্কেটিং মহসিন হাবিব চৌধুরী শিক্ষাবৃত্তি ও শিক্ষাজীবনের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। —প্রেস বিজ্ঞপ্তি