বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদত বার্ষিকী আজ

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০০:১৭

বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি হামিদুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহিদ হন তিনি। ঝিনাইদহ জেলা শহর থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত হামিদুর রহমানের গ্রাম মহেশপুর উপজেলার খর্দ্দখালিশপুর।