হুমায়ুন কবীর
ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর (৬৭) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ সোমবার বাদ জোহর জেলা ঈদগাহ ময়দানের জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
