সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী হুমায়ুন কবিরের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০০:১৭

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপমন্ত্রী অ্যাডভোকেট হুমায়ুন কবিরের মৃত্যুতে আইনমন্ত্রী আনিসুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক বার্তায় মন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গতকাল রবিবার সকাল পৌনে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে হুমায়ুন কবির (৬৮) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। হুমায়ুন কবির মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের দুইবারের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। যুক্তরাষ্ট্রে থাকা তার একমাত্র মেয়ে এলিন কবির দেশে আসলে আজ সোমবার তাকে শহরের পৈরতলা এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।