গত ২৫ অক্টোবর দৈনিক ইত্তেফাক পত্রিকার ৪ নম্বর পৃষ্ঠায় ‘আগামী বছর অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধানের বরাত দিয়ে ‘দেশে প্রথমবারের মতো বাংলাদেশ বিমানবাহিনীর তত্ত্বাবধানে স্বল্প ব্যয়ে গণপরিবহন হিসেবে সিভিল বিমান কার্যক্রম চালু করা হবে’ বলে তথ্য প্রকাশিত হয়। সংবাদের এই অংশটি সঠিক নয় বলে জানিয়েছে আইএসপিআর। ভবিষ্যতে বাংলাদেশ বিমানবাহিনী-সংক্রান্ত সংবাদ প্রকাশের পূর্বে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
