যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। হ্যালোইন উত্সব উপলক্ষ্যে একটি পার্টিতে এই হামলা চালানো হয়। বন্দুকধারী পালিয়ে গেছে। শনিবার মধ্যরাতে গ্রিনভিল নামের একটি স্থানে প্রায় সাড়ে সাতশ’ মানুষ অংশ নেন। এদের মধ্যে অনেকেই ছিলেন কলেজ শিক্ষার্থী। হান্ট কাউন্টি শেরিফ র্যান্ডি মিকস বলেছেন, বন্দুকধারী হয়তো কাউকে টার্গেট করেই হামলা চালিয়েছিল। হামলার পরই সে পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চলছে বলে জানান র্যান্ডি মিকস। —রয়টার্স
