আরো দুই লাখ বাসিন্দাকে এলাকা ছাড়ার নির্দেশ

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০০:৪০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানল আরো ছড়িয়ে পড়েছে। গতকাল সোনোমা কাউন্টি এবং সান্তা রোজার আরো পৌনে দুই লাখ বাসিন্দাকে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। উত্তর ক্যালিফোর্নিয়া থেকে ইতোমধ্যে ৯০ হাজার মানুষ অন্যত্র চলে গেছে। সোনোমা কাউন্টিতে কিনকেড ফায়ার ভয়াবহ রূপ নিয়েছে। ইতোমধ্যে ২৫ হাজার একরের বেশি এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। সোনোমা এবং লস অ্যাঞ্জেলস কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। —বিবিসি