আড়াইহাজার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পরিচালক মুরাদুল হাসান। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসরাণ কর্মকর্তা নাসির উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা আকলিম আক্তার প্রমুখ। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল কাদির জানান, কৃষি অফিসের এনএপিপি প্রকল্পের আওতায় প্রদর্শনী কৃষকদের মাঝে সার, বীজ, সাইন বোর্ড ও ড্রাম বিতরণ করা হয়েছে।
