আফগানিস্তানে যৌথ বিমান হামলায় ৮০ তালেবান নিহত

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০৮:৫৯

আফগানিস্তানের কান্দাহার ও ফারিয়াব প্রদেশে যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তান বাহিনীর হামলায় তালেবানের অন্তত ৮০ জন নিহত হয়েছে। খবর আনাদোলু এজেন্সি। 

ফারিয়াব প্রদেশের পুলিশ প্রধান আব্দুল কারিম জানিয়েছেন, ২৪ ঘণ্টায় ওই দুই প্রদেশে আফগান ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে তারা নিহত হয়।

আরো পড়ুন: মার্কিন সেনাদের গুলিতে নয় তিন সন্তানসহ আত্মঘাতী আইএসপ্রধান বাগদাদি

অন্যদিকে কান্দাহারে যুক্তরাষ্ট্রের একটি গাড়ি বহর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তালেবান। তবে এ বিষয়ে মার্কিন বাহিনী কোনো মন্তব্য করেনি। 

ইত্তেফাক/এসআর