নির্বাচন কমিশনের নির্দেশক্রমে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনিরকে প্রত্যাহার করা হয়েছে। গত বুধবার রাতে তাকে প্রত্যাহার করা হয়। বর্তমানে ওসি মনিরুজ্জমানকে নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে রাখা হয়েছে। নতুন ওসি হিসেবে যোগদান করেছেন আব্দুল হক। তিনি আড়াইহাজার থানায় কর্মরত ছিলেন। গত এক মাস আগে আড়াইহাজার থেকে আব্দুল হককে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে রাখা হয়।
ওসি মনিরুজ্জামান মনির বলেন, আমি চেষ্টা করেছি রূপগঞ্জ থেকে মাদক, সন্ত্রাসসহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে। আমি এ উপজেলার মানুষের মঙ্গল কামনা করি।
