অঞ্জন’স-এ ছাড়

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৮:৫১

 

ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স দিচ্ছে নির্দিষ্ট পণ্যের মূল্যে ৭০% পর্যন্ত ছাড়। ক্রেতাসাধারণের জন্য এই বিশেষ অফার চলবে আগামী ১ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত। এই বিশেষ মূল্য ছাড় অঞ্জন’সের দেশীদশ, নারায়ণগঞ্জ ও নরসিংদী ব্যতীত সকল আউটলেট থেকে উপভোগ করা যাবে। বিশেষ মূল্য ছাড় রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, ওড়না, পাঞ্জাবি, শার্ট, লেডিস ফতুয়া, ফতুয়া, পায়জামা, টি-শার্ট ইত্যাদি পণ্যে। এছাড়াও জুয়েলারি, হাউস হোল্ডসহ নানা ডিজাইনের উপহার সামগ্রীতেও রয়েছে এ ছাড়।