ট্রপিক্যাল ফ্রুট ককটেল (হাওয়াইয়ান দ্বীপপুঞ্জ)

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৮:৫২

 

উপকরণ :পেয়ারা কিউব কাট ১/২ কাপ, পেঁপে কিউব কাট ১/২ কাপ, তরমুজ কিউব কাট ১/২ কাপ, বাঙ্গি কিউব কাট ১/২ কাপ, ডালিম দানা ১/৪ কাপ, গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ, রক সল্ট ১/২ চা চামচ, অলিভ অয়েল ১ চা চামচ, পুদিনা সাজানোর জন্য।

প্রণালি :সব ফল একসঙ্গে মিশিয়ে এতে গোলমরিচ গুঁড়া, রক সল্ট ও অলিভ অয়েল দিয়ে ড্রেসিং করুন। ডিশে ঢেলে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন।