উপকরণ :কাঁচা পেঁপে জুলিয়ান কাট ২ কাপ, শুকনা মরিচ ২টি, টমেটো স্লাইস ১/৪ কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, তালের গুড় কুচি ১ টেবিল চামচ, লেবুর রস ১/৪ কাপ।
প্রণালি :হামান দিস্তায় শুকনা মরিচ, রসুন কুচি ও তালের গুড় কুচি একসঙ্গে দিয়ে থেঁতলে নিন। এবার এতে পেঁপে ও লেবুর রস দিয়ে আবার সামান্য থেঁতলে নিন। টমেটো স্লাইস দিয়ে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে ডিসে সাজিয়ে পরিবেশন করুন।
