আজকে জানো

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ২০:০০

প্রাথমিক শিক্ষা সমাপনীর সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, ক্রমেই পরীক্ষা নিকটে আসছে। পড়ার টেবিলটা গুছিয়ে সকাল সন্ধ্যায়

পড়তে বস।  একটু একটু করে জানো আনন্দ পাবে।

১.আমাদের কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে কেন?

উত্তর : অতিরিক্ত জনসংখ্যার বসতি স্থাপনের জন্য আমাদের কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে।

২.গৃহহীন মানুষ শহরে চলে আসে কেন?            

উত্তর : কাজের খোঁজে ও বাসস্থানের নিরাপত্তার জন্য গৃহহীন মানুষ শহরে চলে আসে।

৩. একটি মৌলিক চাহিদার নাম লেখ।

উত্তর : একটি মৌলিক চাহিদার নাম হলো খাদ্য।

৪.ছিন্নমূল শিশুরা মানবেতর জীবন যাপন করে কেন?

উত্তর : ছিন্নমূল শিশুরা বাসস্থানের অভাবে মানবেতর জীবন-যাপন করে।

৫.মানুষের দুটি মৌলিক চাহিদার নাম লেখ।

উত্তর : মানুষের দুটি মৌলিক চাহিদা হলো— ক. খাদ্য ও খ. বস্ত্র।

৬.গৃহহীন মানুষ কেন শহরে চলে আসে? ছিন্নমূল শিশুরা মানবেতর জীবনযাপন করে কেন?           

উত্তর : নিরাপত্তা আর কাজের খোঁজে গৃহহীন মানুষ শহরে চলে আসে। কর্মসংস্থান ও বাসস্থানের অভাবে ছিন্নমূল শিশুরা মানবেতর জীবনযাপন করে।

৭.মানুষের সুন্দর জীবনযাপনের জন্য কোন চাহিদা সবার আগে পূরণ করতে হবে?                     

উত্তর : মানুষের সুন্দর জীবনযাপনের জন্য মৌলিক চাহিদা সবার আগে পূরণ করতে হবে।

৮. কোন মৌলিক অধিকারটি নিশ্চিত করা সরকারের জন্য অনেক কঠিন?

উত্তর: বাসস্থান এ মৌলিক অধিকারটি নিশ্চিত করা সরকারের জন্য অনেক কঠিন।

৯.বিদ্যালয় থেকে অনেক শিশু ঝরে পড়ে কেন?                  

উত্তর : আর্থিক অভাবের কারণে অনেক শিশু বিদ্যালয়ে ভর্তি হতে পারে না বা লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে।

১০.বাংলাদেশের শতকরা কত ভাগ জনসংখ্যা অক্ষরজ্ঞান সম্পন্ন?

উত্তর : বাংলাদেশের শতকরা ৬৫ ভাগ জনসংখ্যা অক্ষরজ্ঞান সম্পন্ন।

 

 

০