‘কথা কাজে মিল নাই’

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ২০:০০

একুশে টেলিভিশনে আজ রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত  হবে ধারাবাহিক নাটক ‘কথা কাজে মিল নাই’। নাটকটিতে হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সমসাময়িক বিভিন্ন অমিল। মধ্যবিত্ত পরিবারের নিত্য নৈমিত্তিক টানাপোড়েন আর ব্যস্ত শহরের ব্যস্ত মানুষের কিছু চুম্বক ঘটনা দর্শকরা উপভোগ করবেন এই ধারাবাহিকের মাধ্যমে। হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় এই মেগাধারাবাহিকে অভিনয় করেছেন এ টি এম  শামসুজ্জামান, শাহরিয়ার নাজীম জয়, সিদ্দিকুর রহমান, মনীরা মিঠু, হাসীনসহ অনেকে।