গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ূন কবির সরকার ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মোতালেবকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। গত বুধবার রাতে শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গাজীপুর-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী জানিয়েছেন, আটক হওয়া দুই বিএনপি নেতা তার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক। তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, শ্রীপুর থানার নাশকতার একটি মামলায় তাদের সম্পৃক্ততার সাক্ষী-প্রমাণ পাওয়া গেছে। তাই তাদের গ্রেফতার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
