চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ নির্মাণ শ্রমিক হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন। অপরদিকে সাতজনকে বেকসুর খালাস দেয় আদালত।
মামলার বরাত দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০০৭ সালের ৮ অক্টোবর রাত ৯টার দিকে মো. নাঈম ওরফে টডি নামের এক নির্মাণ শ্রমিককে আম বাগানে নিয়ে পূর্ব শত্রুতার জেরে আসামিরা হত্যা করে। পর দিন ৯ অক্টোবর নাঈমের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ঐদিন নিহতের মা টুকিয়ারা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দয়ের করেন।
