হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
হোসেনপুরে সোমবার সকালে টমটম থেকে ছিটকে পড়ে শাহারা খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের সুজন মিয়ার মেয়ে। মামার বাসা থেকে নিজ বাসা নতুনবাজার আসার পথে ধূলিহর এলাকায় হঠাত্ শিশুটি টমটম থেকে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হোসেনপুর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিত্সার জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
