বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের নাম পরিবর্তনের দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলছে। একই সঙ্গে সপ্তম দিনের মতো তারা ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন। সোমবার সকাল থেকেই শিক্ষার্থীরা ইটিই বিভাগের নাম পরিবর্তন করে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ করার দাবি জানিয়ে এই অবস্থান কর্মসূচি পালন করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, আমরা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিষয়টির সমাধান করা সম্ভব নয়।
