বাগেরহাটে শিশু ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ২১:৩২

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। রবিবার রাতে শিশুটির মা বাদী হয়ে উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামের পান্নু খন্দকারের ছেলে ফাহাদ খন্দকারকে (১৮) আসামি করে মোল্লাহাট থানায় মামলা দায়ের করেন।

শিশুটির মা জানান, ফাহাদ তার ঘরে নিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে। এ সময় তার চিত্কারে আমি দৌড়ে যাই। তখন ফাহাদের মা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ফাহাদ পালিয়ে যায়। আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে ফাহাদের মা কিছু ওষুধ এনে দেন। কিন্তু সে সুস্থ না হওয়ায় মোল্লাহাট উপজেলা হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে শনিবার বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি।’

মোল্লাহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবীর জানান, শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।