পরীক্ষার সময় স্কুলমাঠে বাণিজ্য মেলা না করার দাবি

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ২১:৩২

স্টাফ রিপোর্টার, রংপুর

পরীক্ষাকালীন রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন মাঠে বাণিজ্য মেলা না করার দাবিতে সোমবার রংপুরের পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। সচেতন অভিভাবক ও নাগরিকদের পক্ষ থেকে এ স্মারকলিপি দেওয়া হয়।

পুলিশ সুপারের অনুপস্থিতিতে তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ডিআইওয়ান শরিফুল ইসলাম। শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক পলাশ কান্তি নাগের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সেক্টরস কমান্ডার ফোরামের রংপুর বিভাগীয় সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন চাঁদ, বাংলাদেশ শিক্ষক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক বনমালী পাল, রাষ্ট্র চিন্তার সদস্য অধ্যাপক চিনু কবীর, প্রজন্ম একাত্তর কেন্দ্রীয় কমিটির সদস্য দেবদাস ঘোষ দেবু, সিপিবির নগর সাধারণ সম্পাদক রাতুলুজ্জামান রাতুল প্রমুখ।