সাবধান হোন

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ২১:৩৯

অনেকে কোমল পানীয় বা কোক-ফান্টার বোতলে দীর্ঘদিন পানি ভরে রেখে পান করেন, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। সমীক্ষায় দেখে গিয়েছে যে, প্ল­াস্টিকের বোতলে দীর্ঘদিন পানি ভরে রাখলে সে বোতলের প্ল­াস্টিকের উপাদান পানির সঙ্গে মেশে, যা পান করলে ক্যান্সারের ঝুঁকি থেকে যায়। তাই এ ব্যাপারে সতর্ক হওয়া এবং প্ল­াস্টিকের বোতল ব্যবহার শেষে সেটি পুনরায় না ব্যবহার করাটা অত্যন্ত জরুরি।  বিষয়টির প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করছি।

অর্পণ দাশগুপ্ত

শ্যামলী, ঢাকা ১২০৭

 

 

০