ইত্তেফাক রিপোর্ট
ইস্কন বাংলাদেশের সাবেক সভাপতি কৃষ্ণকীর্তন দাস ব্রহ্মচারী বলেছেন, ইস্কন একটি শান্তিপ্রিয় ধর্মীয় ও সামাজিক সংগঠন। কিন্তু কুচক্রী মহল গণমাধ্যমে সংবাদ প্রচার এবং ফেসবুক, টুইটার ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের বিরুদ্ধে গুজব রটাচ্ছে, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইস্কন) বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানোর প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বে ইস্কন কখনো কোনো প্রকার উগ্রপন্থি কাজে জড়িয়েছে তার কোনো নজির নেই। বরং ইস্কনের প্রতিনিধিগণ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে একযোগে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
