পাকিস্তানের আকাশপথ ব্যবহারে ভারতের অনুরোধ প্রত্যাখ্যান

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০০:২৮

ভারতের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। এর আগেও ভারতের এরকম অনুরোধ প্রত্যাখ্যান করেছিল পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়নি। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, পাকিস্তানের ‘কালো দিবস’ উপলক্ষে সংহতি প্রকাশ করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে ইসলামাবাদের তরফ থেকে একটি লিখিত বিবৃতির মাধ্যমে ভারতের হাই কমিশনকে জানানো হবে। এর আগে গত সেপ্টেম্বরেও মোদিকে আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেয়নি পাকিস্তান। -ডন