বাংলাদেশ গভর্নমেন্ট-টেন্ডারার্স ফোরাম গঠিত

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০০:৩১

সরকারি ক্রয়ের যথাযথ ও মানসম্পন্ন বাস্তবায়নের জন্য এবং ক্রয় চুক্তির শর্তের আলোকে ক্রয়কারী টেন্ডারারদের মধ্যে পেশাদার সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে তাদের নিয়ে কেন্দ্রীয় বাংলাদেশ গভর্নমেন্ট-টেন্ডারার; ফোরাম (বিজিটিএফ)-এর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত রবিবার রাজধানীর তেজগাঁওস্থ সড়ক ও জনপথ অধিদপ্তরে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)-এর উদ্যোগে এক সভায় বিজিটিএফের আহ্বায়ক কমিটি গঠিত হয় । পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলী নূর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপস্থিত ক্রয়কারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও টেন্ডারারদের ভোটে আব্দুস সাত্তারকে আহ্বায়ক করে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আইএমইডি এর পরিচালক (প্রশিক্ষণ ও সমন্বয়) শীষ হায়দার চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । —প্রেস বিজ্ঞপ্তি